1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

ছাতকে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামী ছিনতাই

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৩২৯ Time View

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের কাছ থেকে আরকান আলী নামক এক ডাকাতি মামলার আসামীকে হাতকড়াসহ ছিনতাই করেছে তার আত্মীয়-স্বজনরা।
মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়ার নেতৃত্বে পুলিশ ডাকাতি মামলার আসামী কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আরকান আলীকে নিজ বাড়ি থেকে আটক করে। আসামী আটকের পর তার আত্মীয়-স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে আসামী আরকান আলীকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়া আহত হয়েছেন।

এ ঘটনায় রাতেই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা(নং-২৯) দায়ের করেছেন। পুলিশ একই গ্রামের আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিনকে এ ঘটনায় আটক করেছে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com