1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

লন্ডনে বাংলাদেশি হত্যায় একজন দোষী সাব্যস্ত

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় একজন দোষী সাব্যস্ত হয়েছেন।

লন্ডনে মসজিদের সামনে ভিড়ের ওপর ভ্যান, একজনের মৃত্যু

উলউইচ ক্রাউন কোর্টের বিচারক শুক্রবার ড্যারেন ওসবোর্ন (৪৮) নামের কার্ডিফের ওই বাসিন্দার শাস্তি ঘোষণা করবেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগও প্রমাণিত হয়েছে।

গত বছর ১৯ জানুয়ারি মধ্যরাতে ফিন্সবুরি পার্ক মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বেরিয়ে আসার সময় তাদের ওপর ওই ভ্যান উঠিয়ে দেন ওসবোর্ন। তাতে মকরম আলী (৫১) নামে এক বাংলাদেশি নিহত হন। আহত হয়েছিলেন আরও নয়জন।

প্রসিকিউটররা বলছেন, ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সুয়ে হেমিং বলেন, “মুসলিম বিদ্বেষ থেকে ড্যারেন ওসবোর্ন পরিকল্পিত ওই হামলা চালান। এখন অবশ্যই তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।”

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, “ওসবোর্নের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে।”

আহতদের অনেকে সারা জীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com