1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন কাপ: শেষ মিনিটের গোলে হবিবপুর এফসির জয়

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫০ Time View

রুমানুল হক রুমেন :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগের আজকে ( শনিবার ) পৌরশহরের হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে দুটি খেলা অনুষ্টিত হয়েছে। দিনের প্রথম খেলায় দুটি শক্তিশালী দল মোকাবিলা করে ইসলামপুর এফ সি বনাম সোনাপুর এফ সি। খেলার শুরুতেই দুদল গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।সময় যত গড়িয়েছে ইসলামপুর এফ সির খেলার দার ততো কমতে থাকে। সেই সুযোগে সোনাপুর এফ সির পক্ষে ১ম গোল করেন ইদ্রিস। এর পর দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ২য় গোল করেন রাসেল। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে দলের পক্ষে ৩য় গোল করেন সাদেক। ফলে ৩-০ গোলের ব্যাধানে জয়লাভ করে সোনাপুর এফ সি। এই পরাজয়ের ফলে ১ম পর্ব থেকে বিদায় নিলো ইসলামপুর এফ সি। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ইকড়ছই জুনিয়র ফুটবল একাডেমী বনাম ফ্রেন্ডস এফ সি হবিবপুর। তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন খেলায় খেলার শেষ মিনিটে একটি নিড়ীহ আক্রমন থেকে ইকড়ছই ফুটবল একাডেমির গোল কিপারের হাত থেকে বল ফস্কে গেলে বিপক্ষ দলের হবিবুল আলতো টুকায় বল জালে জড়িয়ে দেন। ফলে ১ – ০ গোলে জয় লাভ করে মাঠ ছাড়ে ফ্রেন্ডস এফ সি হবিবপুর।আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফারী মাহবুবুর রহমান মাহবুব, প্রতাব আলী ও সামিনুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com