1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সৌদিতে যাচ্চেন খালেদা ও তারেক রাজনীতিতে নামছেন জোবায়দা

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ৫৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: খালেদা জিয়ার সাথে দেখা হচ্ছে তারেক রহমানের। প্রতি বছরের মতো এবারও পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ৮ জুলাই ২০ রমজান সৌদির উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা। একই দিনে লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানেরও সপরিবারে সৌদি আসার কথা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি আরবে আড়াই বছর পর মা-ছেলের দেখা-সাক্ষাৎ হচ্ছে। সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানে অবস্থান করবেন জিয়া পরিবারের সদস্যরা। ২৭ রমজান বেগম জিয়া ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতে বিএনপির আগামী দিনের রাজননৈতিক কৌশল সহ বিভিন্ন রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমনকি খালেদা জিয়া রাজনৈতিক মামলায় জেলে গেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দলের দায়িত্বে আনার বিষয়েও গুরুত্ব পাবে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, ঢাকা থেকে ৮ জুলাই খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। তার আটজন সঙ্গীর মধ্যে ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা রয়েছেন। এবার দলীয় কোনো নেতা থাকছেন না। তবে আরও তিনজনের জন্য ভিসা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে ৭ জুলাই লন্ডন থেকে সৌদির উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান। সৌদিতে খালেদা জিয়ার সঙ্গে একই প্যালেসে উঠবেন তারা। এর আগে দুই দফা লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন খালেদা জিয়া। সর্বশেষ দেখা হয় ২০১৪ সালের মার্চের মাঝামাঝিতে।

জানা যায়, সৌদি আরবে ইবাদত বন্দেগির মাধ্যমে খালেদা জিয়া রমজানের দিনগুলো কাটাবেন। পবিত্র কাবা শরিফে ওমরা করার পাশাপাশি ইতেকাফ করবেন খালেদা জিয়া। এ ছাড়া পবিত্র মদিনায় মহানবী (সা.)-এর মাজার জিয়ারত করবেন। সৌদিতে অবস্থানকালে দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেগম জিয়ার একাধিক বৈঠক হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com