1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

নকল দিতে গিয়ে বাবা আটক

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নকল দেয়ার সময় তার বাবাকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরুর পূর্বে সকাল পৌনে ১০টার দিকে শফিকুর রহমান (৪৭) নামে ওই অভিভাবক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের প্রস্তুতি নেয়াসহ ফেসবুকে প্রশ্ন খোঁজাখুঁজি করছিলেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করেন।

শফিকুর রহমান বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাইখালী গ্রামের মৃত আকিমদ্দিন শেখের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা খবরের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com