1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

তাহিরপুরে মাদক ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষ, আটক-২

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২১ Time View

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় পুলিশ ১০ বোতল ৭৫০ এমএল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত আঃ মজিদের ছেলে গোলাপ মিয়া (৩৬) ওরফে হুন্ডি গোলাপ ও তার ভাগিনা একই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে শাহ্ আলম (৩০)।

পুলিশ সুত্রে জানা যায়- বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সাইদুর রহমানের নেতৃত্বে ও এএসআই পিযোষ দাসের সহযোগিতায় পুলিশের একটি দল উপজেলার কামড়াবন্দ গ্রামের গোলাপ মিয়ার বাড়িতে মাদক উদ্ধার করতে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাপ ও তার আত্মীয় স্বজনরা পুলিশের উপর এলোপাতারি হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিছে পুলিশ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন- এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com