1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ৩ মার্চ

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৮ Time View

জগন্নাথপুর ২৪ ডেস্ক ::বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগ দেয়া হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার জনকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে এ নিয়োগ পরীক্ষা। এর মধ্যে সিলেটের নিয়োগ পরীক্ষা হবে ৩ মার্চ।

প্রত্যেক প্রার্থীর নিজ নিজ জেলায় শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ নির্দিষ্ট তারিখে সকাল ৯টার আগেই নিজ জেলার পুলিশ লাইনসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষা জেলাভিত্তিক আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে।

২২ ফেব্রুয়ারি শারীরিক ও ২৪ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায়: মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, নীলফামারী, পিরোজপুর ও বরগুনা মোট ১০টি জেলা।

২৪ ফেব্রুয়ারি শারীরিক ও ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায়: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, মাগুরা, মেহেরপুর, জয়পুরহাট ও ঝালকাঠি মোট ১১টি জেলা।

২৫ ফেব্রুয়ারি শারীরিক ও ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা যে যে জেলায়: গাজীপুর, নরসিংদী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ভোলা ও মৌলভীবাজার মোট ১১টি জেলা।

০৩ মার্চ শারীরিক ও ০৫ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাইবান্ধা, কুড়িগ্রাম, পটুয়াখালী, সিলেট ও সুনামগঞ্জ মোট ১০টি জেলা।

০৪ মার্চ শারীরিক ও ০৬ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ঢাকা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল ও হবিগঞ্জ মোট ১১টি জেলা।

০৬ মার্চ শারীরিক ও ০৮ মার্চ লিখিত পরীক্ষা যে যে জেলায় : ফরিদপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর ও দিনাজপুর মোট ১১টি জেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com