1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ২, আটক ৬

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ২ ডাকাত আহত হয়েছে। এসময় পুলিশি অভিযানে ৬ ডাকাতকে আটক করা হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোররাতে হবিগঞ্জের সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ ভোররাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ ৬ ডাকাতকে আটক করে। পরে পুলিশ বাহারের ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের লীলু মিয়ার পুত্র বাহার মিয়া (৩৪), তার ভাই আব্দুল আওয়াল (২০), একই গ্রামের জিতু মিয়ার পুত্র ইউনুস মিয়া (৩৫), সাজন মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২১), শফর আলীর পুত্র মানিক মিয়া (৪৮) ও আব্দুল করিম মিয়ার পুত্র দুলাল মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল আহমেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

তিনি বলেন- আটকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তও রয়েছে। বর্তমানে আহত দুই ডাকাত হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com