1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ছাতকে স্ত্রীর মামলায় লন্ডন প্রবাসি স্বামীর কারাদন্ড

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০০ Time View

ছাতকে স্ত্রীর দায়ের করা মামলায় লন্ডন প্রবাসী স্বছাতক প্রতিনিধি :: ছাতকে স্ত্রীর দায়ের করা প্রতারণা মামলায় আবু আছাদ চৌধুরী মাহবুব নামের এক প্রবাসীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আমিনের আদালতে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়।

সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের মৃত আলতাব ওরফে আনোয়ারুল হক চৌধুরীর পুত্র।

মামলা সুত্রে জানা যায়, আবু আছাদ চৌধুরি মাহবুব ওরফে সমসেদ আলী ব্যাপক প্রতারণার মাধ্যমে চরমহল্লা ইউপির কামরাঙ্গি গ্রামের মাহমুদ আলীর মেয়ে মাসুমা বেগম তার স্ত্রী থাকার পরও বিনা অনুমতিতে একের পর এক বিয়ে করে আসছিল। তার অসংখ্য বিয়ের মধ্যে প্রতিটির কাবিনে প্রতারণার মাধ্যমে প্রথম বিয়ে লিখা হয়।

অবশেষে মাসুমা বেগম বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে সিআর মামলা নং ২৪৯/২০১৬ইং দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে রোববার এ রায় প্রদান করা হয়।

রায়ে প্রতারণার দায়ে ৬মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে স্ত্রীদের দায়েরি সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ আদালতে আরো একাধিক মামলা বিচারাধিন রয়েছে।

সে আরো একাধিক স্ত্রীর মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানা গেছে। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট হিমেল আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com