1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সুনামগঞ্জ পৌর মেয়র জগলুল এর মৃত্যুতে উপ নির্বাচন ২৯মার্চ

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৮ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসি দেশের বিভিন্ন স্থানীয় সরকারের একশ’টি নির্বাচনের সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান বিষয়টি রোববার রাতে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে
নিশ্চিত করেন।
ইসি সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার শেষ সময় ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোট হবে ২৯ মার্চ।
জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান বলেন, আমাকে সচিবালয় থেকে নির্বাচনের তারিখের বিষয়টি জানানো হয়েছে। এখনো কাগজপত্র হাতে পাইনি। আশা করছি সোমবার মন্ত্রণালয় থেকে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র হাতে পাবো।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল-এর অকাল মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গতকাল রোববার নির্বাচন কমিশন পৌরসভাটিতে মেয়র পদে উপ-নির্বাচন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com