1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দ. সুনামগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতার আসামী আক্কাস মিয়া (২১), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মৃগরাপাড়া গ্রামের মোঃ আজিজুল রহমানের পুত্র। তার কাছ থেকে ৪৪ কেজি গাঁজা , তার ব্যবহারকৃত একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা আড়াইটায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ সুনামগঞ্জের চালবন বাজার থেকে পলাশ বাজারগামী রাস্তার কপিল নদী ব্রিজের উপর হতে তাকে গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামীকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com