1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

শারপিন টিলা থেকে আরো দুই শ্রমিকের লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ২৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের কোম্পানিগঞ্জের শারপিন টিলা থেকে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ধসে পড়া মাটির নিচ থেকে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে সুনামগঞ্জের জহির হোসেন (৩৬) এবং আফাজ উদ্দিন (৩৫) দুজনের লাশ উদ্ধার করে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গর্ত থেকে বুধবার বিকেলে এক শ্রমিক ও রাতে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে শারপিন টিলা এলাকায় গভীর গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা। বুধবার বিকেলে পাথর উত্তোলনের সময় মাটি ধসের ঘটনা ঘটে। এতে গর্তের ভেতরের শ্রমিকরা চাপা পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com