1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ইয়াবা সেবনের দায়ে পুলিশ সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার। আর এদিনই ইয়াবা সেবনের সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে এই থানার পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে অন্য তিন ইয়াবাসেবীর সঙ্গে নাজিম উদ্দিন (৩০) নামের এই পুলিশ কনস্টেবলকেও আটক করা হয়।

নাজিম জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামে।

নবগঠিত কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে স্কুল মাঠে অভিযান চালানো হয়। এ সময় চার যুবককে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়। পরে নাজিম উদ্দিনের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ওসি জানান, এই চারজনের বিরুদ্ধে আরএমপি অধ্যাদেশে একটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার মোয়াজ্জেম হোমেন ভূঁঞা জানান, নাজিমকে আটকের পর বিষয়টি তাকে জানানো হয়। তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাশিয়াডাঙ্গার ওসিকে পরামর্শ দেন। নাজিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com