1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটের শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদান শেষে আইসিটি ভবনে আসার সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাঁর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীরা।

তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা সম্ভব হয়নি।

জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com