1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ভাইদের ফাঁসাতে শিশু কন্যাকে খুন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে ফাঁসাতে ৭ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করেছে পিতা। পুলিশ পাষ- পিতা মামুনুর রশিদকে (৪০) আটক করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঐ শিশুর মৃত্যু ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পা-ারগাঁও ইউনিয়নের জলসি গ্রামের দুবাই প্রবাসী মামুনুর রশিদের সঙ্গে তার সহোদর রফিকুল ইসলাম ও চাচাতো ভাই সফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি মামুনুর রশিদ দেশে আসলে এই বিরোধ আরও বেড়ে যায়। বুধবার দুপুর দেড়টায় মামুনুর রশিদ নিজের মেয়ে মাইশাকে গলায় এবং হাতের কব্জিতে কুপিয়ে গুরুতর আহত করে। শিশু কন্যা মাইশা চিৎকার দিলেও পাষ- পিতা তাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে না নিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সন্ধ্যা সাড়ে ৬ টায় সেখানেই (ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে) তার মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন বলেছেন, ‘ভাইদের ফাঁসানোর জন্য মামুনুর রশিদ তার শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে।’
দোয়ারাবাজার থানার ওসি সুশিল রঞ্জন দাস বলেন,‘নিজের কন্যাকে কুপিয়ে হত্যার দায়ে বাবা মামুনুর রশিদকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ভাই রফিক ও সফিককে ফাঁসানোর জন্য সে এই ঘটনা ঘটিয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com