1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ছাতকে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, আহত-৬

  • Update Time : শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ২৫০ Time View

সুনামগঞ্জের ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আরো ৬জন আহত হয়েছেন।

নিহত কিশোরের নাম আবু বকর (১৫)। সে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলাল মিয়ার পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় ছাতক থেকে একটি সিএনজি অটো-রিকশা (নং সুনামগঞ্জ থ ১১-১৭৯২) যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ যাবার পথে পেপারমিল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (নং সিলেট ট ১১- ০৬৭৭) এর পেছন ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আবু বকর নিহত হয়।

এসময় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সফিক মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৪২), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী আলেয়া (৪৫), রুহুল আমিনের স্ত্রী মিনু আরা (৪২), আইনুল্লাহর মেয়ে আসমা (১৮) ও ছাতকের হাসনাবাদ গ্রামের একরাম উল্লাহর পুত্র আব্দুর রহমান (১৬) আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ছাতক হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় নূরুন্নাহার, আলেয়া ও মিনু আরা’কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com