1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

নোয়াখালীতে ২ আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার একলাসপুর গ্রামের ভিআইপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন—একলাসপুর গ্রামের মোহাম্মদ সোলেমানের ছেলে মো. আলী (৩০) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রবিন (২০)।

আওয়ামী লীগের নোয়াখালী জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘তারা দুইজন আমাদের কর্মী ছিলেন’।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ সকালে মাছ নিয়ে বাজারের যাওয়ার পথে স্থানীয় খোকা মেম্বারের বাড়ি পাশে পৌঁছালে তাদের দুইজন কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত দুজনের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com