1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রুমার জীবন বাঁচাতে প্রয়োজন মাত্র দুই লাখ টাকা

  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২৩২ Time View

সংবাদদাতা:
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা।’ গানটা অনেক পুরাতন হয়ে গেলেও পুরনো হয়নি এই গানের কথাগুলো। পাঠক আমার আপনার সাহায্যে বেঁচে যেতে পারেন দুই বছরের শিশু কন্যার মা রুমা রায়। তার জীবন বাঁচাতে প্রয়োজন মাত্র দুই লাখ টাকা।

যার কথা বলছিলাম এতোক্ষণ তিনি হলেন…………….
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি কারখানার শ্রমিক রুমা রায়। অসুস্থতার কথা জানতে পেরে প্রথমে কিছুদিন চিকিৎসা নিলেও অর্থের অভাবে এখন আর তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মাত্র দুই লাখ টাকার অভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন দুই বছরের শিশু কন্যার অসহায় এই মা।

এদিকে, হার্টের রোগের কথা শুনে ছেড়ে চলে গেছেন তার স্বামী নয়ন রায়ও। নিরুপায় হয়ে প্রচন্ড যন্ত্রণা নিয়েও জীবন বাঁচাতে অসুস্থতার কথা গোপন রেখে একটি কারখানায় কাজ করে চলেছেন রুমা।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. মুস্তাফিজ আজিজের অধীনে চিকিৎধীন ছিলেন রুমা। তিনি জানিয়েছে, রুমার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ায় জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচার দরকার। এতে দুই লাখ টাকা খরচ হবে। কিন্তু রুমার হতদরিদ্র বাবার পক্ষে এতো টাকা যোগাড় করে তাকে চিকিৎসা করানো সম্ভব নয়।

এ অবস্থায় তিনি তার জীবন বাঁচাতে জরুরি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন। তার সঙ্গে যোগাযোগ এবং তাকে বিকাশে সাহায্য পাঠাতে নিচের মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর- ০১৭৮৯-০৫৬৪৭২ (বিকাশ)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com