1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

জানাজা থেকে ফেরার পথে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত -৬

  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ২৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সাতক্ষীরার পাটকেলঘাটা ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আটজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকৈর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান তার পরিবারকে নিয়ে খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com