1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

‘আমি সুনামগঞ্জ শহরবাসীর সুঃখে-দুঃখে পাশে থাকতে চাই, তাই আমেরিকা ছেড়ে চলে এসেছি -নাদের

  • Update Time : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৩২২ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখ্ত বলেছেন, ‘আমি সুনামগঞ্জ শহরবাসীর সুঃখে-দুঃখে পাশে থাকতে চাই, তাই আমেরিকা ছেড়ে সুনামগঞ্জে চলে এসেছি। বড় ভাই ও মায়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা আমার বড় ভাই আয়ুব বখত জগলুলকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছিলেন। শহরবাসীকে তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক উন্নয়ন প্রকল্প চালু করে অসময়ে আপনাদের ছেড়ে চলে গেছেন। আমি আপনাদের সহযোগিতায় বড় ভাইয়ের (মরহুম আয়ুব বখত জগলুলের) রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সুনামগঞ্জ শহরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ’
পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের জলিলপুরে নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব বলেন তিনি। জলিলপুর গ্রামের প্রবীণ মুরব্বী নবী হোসেনের সভাপতিত্বে ও গোলাম হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা জাপা নেতা সাইফুর রহমান সমছু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আখতারুজ্জামান সেলিম, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ফয়জুর নুর, সাবেক পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেকের ছেলে আসওয়াত বখত তালহা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com