1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৩৪৯ Time View

স্টাফ রিপোর্টার :: দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র প্রধান কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী কর্তকর্তা গোলাম সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া, জগন্নাথপুর থানার এসআই কবির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার অরূপ রায়, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, আজকের সুনামগঞ্জ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম মাহি প্রমুখ। পরে উপজেলা পরিষদ সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com