1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

প্রেম প্রত্যাখ্যান করায় মাদ্রাসাছাত্রীকে কুপিয়েছে বখাটেরা

  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::গাজীপুরের শ্রীপুরে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসাছাত্রীকে কুপিয়েছে বখাটেরা।

সোমবার বিকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মরিচারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রীর বাবা জামাল উদ্দিন এ ঘটনায় মরিচারচালা গ্রামের বাছির উদ্দিনের ছেলে হৃদয় (২০), ইয়াছিনের ছেলে রুবেল (২৫), হেলাল উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা মরিচারচালা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী লিমা আক্তারকে (১৪) মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই প্রেম প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলত। ঘটনার সময় অভিযুক্তরা দা, লাঠি, রড নিয়ে লিমাসহ তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা করে।

হামলায় বাম হাতের রগ কেটে দেয়া হলে গুরুতর আহত হয় লিমা আক্তার। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে লিমাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহত সহপাঠী শাওন, মানিক ও রানাকে স্থানীয়ভাবে ফার্মেসি থেকে চিকিৎসা দেয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, অভিযুক্তদের গ্রেফতারের উদ্দেশে এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com