1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জেলা আ.লীগের কমিটি: জগন্নাথপুরের সিরাজুল হকের অনুকরনীয় দৃষ্টান্ত,নাম বিভ্রান্তির অবসান

  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৪৩৩ Time View

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন কমিটিতে সদস্য পদ নিয়ে জগন্নাথপুর উপজেলার দুই সিরাজুল এর মধ্যে নাম বিভ্রাট নিয়ে দ্বন্ধের অবসান হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ বিষয়টি সুরাহা করেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের ইউনিয়নের বাসিন্দা পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হককে কমিটি ঘোষনার পর সদস্য হিসেবে অভিনন্দন জানিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারনা চালানো হয়। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকও বিভিন্নজনকে পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হককে সদস্য হিসেবে নিশ্চিত করেন। ওই সময় সিরাজুল হক লন্ডনে অবস্থান করছিলেন। অপরদিকে কমিটি ঘোষনার কয়েকদিন পর জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে জেলা আওয়ামীলীগের সদস্য করা হয়েছে। এনিয়ে দুই সিরাজুল এর সমর্থকদের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। চলতে থাকে প্রচার প্রচারণা। এ অবস্থায় পাটলী ইউনিয়নের চেয়ারম্যান যুক্তরাজ্য থেকে দেশে এসে ছুঁটে আসেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে। সেখানে তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের রাজনীতির অভিভাবক সিদ্দিক আহমদ এর উপস্থিতিতে ঘোষনা দেন, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আমার বড় ভাই। নাম বিভ্রান্তিতে সিরাজুল ইসলাম জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে কমিটি এসেছে। আমি কমিটি নিয়ে কোন বিভ্রান্তিতে জড়াতে চাই না। তাকে আমি অভিনন্দন জানাই।
এ সময় কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পেতে আমি কোন লবিং করিনি। আমার ভাই পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক যে উদারতামূলক বক্তব্য দিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমরা মিলেমিশে সবাইকে নিয়ে প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের উন্নয়নমুলক কাজকে এগিয়ে নিতে চাই।
সভায় উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক এর বক্তব্যে মুজিব আর্দশের অনুকরনীয় কর্মী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করায় সবাই তাকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com