1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে পুলিশ সদস্য নিজাম হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক ভাই গ্রেফতার

  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ২৪৬ Time View

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পৈতৃক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে বড় ভাই ও তার পরিবারের লোকজনের হামলায় প্রাণ হারান পুলিশ কনষ্টেবল নিজাম।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে এ হত্যাকান্ডের মূল হোতা তারই সহোদর বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিন (২৬) নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের ছেলে। নিজাম সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন। নিহত নিজামের স্ত্রী ও দেড় বছর বয়সী এক শিশু কন্যা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি সদর মডেল থানার ওসি মো. সহীদুল্লাহ নিশ্চিত করে বললেন, দক্ষিণ সুনামগঞ্জের সতেরো মন্ডল থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টার দিকে হত্যাকান্ডের মুল হোতা নিহত নিজামের বড়ভাই জামাল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

নিজাম উদ্দিনের ছোট ভাই কামাল উদ্দিন শুক্রবার জানান, পৈতৃক সম্পক্তির ভাগ ভাটোয়ারা নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ভাই জামাল উদ্দিন ও তার ছেলেসহ পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে নিজাম উদ্দিনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ইনাতনগরের গ্রামে।

আহত নিজামকে প্রতিবেশীরা উদ্ধার করে সেদিন সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com