1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার

  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ২৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেটে নগরীর এয়ারপোর্ট থানার গোয়াবাড়ি জাহাঙ্গীরনগর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহিন মিয়া (২০) নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে নগরীর গোয়াবাড়ি জাহাঙ্গীরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে জানা যায়, রোববার (০১ এপ্রিল) থেকে মাহিনের কাছে প্রাইভেট পড়া শুরু করে শিশুটি। পরদিন সোমবার রাত ৮টায় প্রাইভেট পড়তে গেলে শিশুটিকে ধর্ষণ করেন মাহিন। বর্তমানে শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

শিশুটির বাবা জানান, ঘটনার দিন তিনি কাজের সুবাদে কুমিল্লায় অবস্থান করছিলেন। তার মেয়ে ওই এলাকার একটি মাদ্রাসায় শিশু ওয়ানে পড়ে। রোববার থেকে শিশুটি মাহিনের বাসায় গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। সোমবার পড়তে গেলে তার শিশু কন্যাকে ধর্ষণ করেন মাহিন।

রক্তাক্ত অবস্থায় শিশুটি তার মায়ের কাছে কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দেয়।

শুক্রবার (০৬ এপ্রিল) তিনি সিলেটে ফেরার পর মেয়েকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে আসেন তিনি।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, হাসপাতালের ওসিসি’র তথ্য প্রমাণসহ শিশুটির বাবার দেওয়া অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নগরীর গোয়াবাড়ি জাহাঙ্গীরনগর এলাকা থেকে মাহিন নামে ওই প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com