1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও অলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৫০১ Time View

আমিনুল হক ওয়েছ : গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ম্যানচেষ্টারের স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে, ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি সামসু মিয়া। সংগঠনের সাধারন সম্পাদক জামাল উদ্দিন কাউছার এর পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জারিফ কাইয়ুম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি সুরাবুর রহমান, প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সাধারন সম্পাদক এডঃ মীর গুলাম মস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার যুগ্ম সম্পাদক রুহুল আমীন রুহেল ও সাংগঠনিক সম্পাদক গাওছুল ইমাম চৌধুরী সুজন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার সভাপতি আমিনুল হক ওয়েছ, মিসবা উদ্দিন সায়েম, সৈয়দ আমিনুর রশিদ খুকন, জহিরুল ইসলাম পাভেল, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, আলী হুসেন, জয়নাল আবেদিন জয় প্রমুখ।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্যের উপর আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com