1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

মৃত্যুের যন্ত্রনায় ধস্তাধস্তি করলেও ছাড়েনি পাষান্ড বাবা

  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ছেলেকে বাড়ির পাশে বিলে ডেকে নিয়ে যায় বাবা। এর পর বিলে নামিয়ে ছেলের ঘাড় ধরে পানির নিচে চেপে ধরে রাখে। মৃত্যুর যন্ত্রণায় ধস্তাধস্তি করে কিশোর ছেলে। কিন্তু পাষণ্ড বাবা ছাড়েনি তাকে। দেহ নিথর হওয়ার পর পানি থেকে তুলে মৃত্যু নিশ্চিত করতে মৃত ছেলের গলায় ছুরি চালানো হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের কৃষক দুলাল মিয়া এমন ঘটনা ঘটিয়েছিলেন গত বছরের ২৭ অক্টোবর। ডিবি পুলিশের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। খবর যমুনা টিভির।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস জানান, মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ হত্যা রহস্য উন্মোচন করে। গত রোববার বাবা দুলাল মিয়াকে আটক করা হয়। সোমবার আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, দুলাল মিয়া তিনটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নিহত আব্দুল্লাহ সংগ্রাম (১৪) তার প্রথম স্ত্রী রেহেনার সন্তান এবং সে বাবার সঙ্গেই থাকত। দুলাল মিয়া ও তার তৃতীয় স্ত্রী সুখিয়া আক্তারের বনিবানা হচ্ছিল না। ছেলেকে হত্যা করে স্ত্রীকে এ মামলায় ফাঁসাতে চেয়েছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com