1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে স্কুলছাত্র নিহত

  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৩৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নোয়াখালীর হাতিয়া উপজেলায় পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে নিরব উদ্দিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় বাবা মিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাতে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে। এ সময় মিরাজের ছেলে নিরব টেবিলে বসে বই পড়ছিল।

সেখানে সন্ত্রসীদের গুলিতে বাবা মিরাজ উদ্দিন ও নিরব গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে পাঁচজন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন নিরব মারা যায়। অন্যরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com