1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বেপরোয়া ট্রাক কেড়ে নিল বাইসাইকেল আরোহীর প্রাণ

  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম সরুফ মিয়া (৪৫) । তিনি উপজেলার সিন্দুরখাল ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মৃত মনাই মিয়ার ছেলে।
সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সাদির বাজার এলাকায় ঢাকা-সিলেট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সরুফ মিয়া সকালে সাদির বাজারের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সরুফ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com