1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ২৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনিসুজ্জামান (৩৯) নামের এক মোটর সাইকেলের আরোহী ও তার চার বছরের মেয়ে রামিসা নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আনিসুজ্জামানের স্ত্রী রজিনা বেগম (২৮)।

বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রজিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনিসুজ্জামান বাগেরহাট শহরের রাহাতের মোড়ে ইসমাইল অপটিক্যাল ও মিঠাপুকুর পাড়ের সবুজ অরণ্য নার্সারির মালিক ছিলেন।

বাগেরহাট কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় ঘটনাস্থলেই আরোহী আনিসুজ্জামানের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার চার বছর বয়েসী শিশু কন্যা রামিসা মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com