1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সাংবাদিক আজাদ অপহরন ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ২৬৮ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা-

তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমানকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দৈনিক যুগান্তরের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদকে অপহরণ করে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মাসুক মিয়া ও তাঁর লোকজন। তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শেষে ৩৪৫ পিস ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন। অপহরণের সময় সাংবাদিকের পরিবার ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমানকে ফোন করলেও তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। পুলিশ সুপার ও সুনামগঞ্জের সাংবাদিকদের হস্তক্ষেপে পরদিন রাতে আজাদকে যাঁরা ধরিয়ে দিয়েছিলেন সেই মাসুক মিয়াসহ কয়েকজনের জামিনে বিভিন্ন শর্তে মুক্তি দেওয়া হয়। পুলিশের গাফিলতির কারণে সাংবাদিককে চরম নির্যাতন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে বলে মনে করেন সাংবাদিকরা।

এ ঘটনায় সুনামগঞ্জের সাংবাদিকরা ক্ষুব্ধ হলে পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে জরুরি মতবিনিময়সভার আয়োজন করেন। মতবিনিময়সভায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু এ ঘটনায় সাইদুর রহমানের গাফিলতি ও অপরাধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনেন। তাঁকে প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার বরকত উল্লাহ খান ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। একই সঙ্গে এভাবে সুনামগঞ্জে যাতে কোনো সাংবাদিক নির্যাতন ও হয়রানি না হয় সে জন্য তিনি সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com