1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

কবরস্থানে গোসল করানোর সময় ‘মৃত,শিশুর কান্না!

  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।

এর পর মৃত সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান বাবা। সেখানে গোসল করানোর সময় কান্না করে ওঠে নবজাতকটি।

সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে কাছের আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবাসহ অন্য স্বজনরা।

সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে এসব ঘটনা ঘটেছে বলে জানান নবজাতকটির বাবা মিনহাজ।

মৃত সন্তান বেঁচে যাওয়ায় খুশি তিনি। সন্তানের নাম রেখেছেন মীম।

আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, মৃত হিসেবে আনা নবজাতকটিকে দাফন করার আগে গোসল করাতে পাঠানো হয়। গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি নড়েচড়ে ওঠে। এর পর আবার পানি ঢালতেই কান্না করে ওঠে।

এর পর শিশুটিকে প্রথমে আজিমপুর মেটারনিটিতে নেয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নেয়া হয় বলে জানান কবরস্থানের মোহরার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com