1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগে কলকলি ইউনিয়নের রাজত্ব ’তনুজ থেকে দিপংকর’

  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৪৬১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগে কমিটির নেতৃত্বে আবারো কলকলিয়া ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগে কলকলিয়া ইউনিয়নের সন্তানরা নেতৃত্ব দিচ্ছেন। যার ধারাবাহিকতায় কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কৃতিসন্তান কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দিপালের জ্যেষ্ট সন্তান দিপংকর কান্তি দে জেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন। এর আগে একই ইউনিয়নের কৃতিসন্তান মজিদপুর গ্রামের জমিদারবাড়ির সন্তান তনুজ কান্তি দে জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। তনুজ কান্তি দে সফলতার সহিত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হয়েছিলেন। সুনামগঞ্জ সদর ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের এমরানুল হক চৌধুরী। যিনি এখন সাংবাদিক পেশায় জড়িত আছেন। সর্বশেষ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল আলমের বাড়িও ছিল কলকলিয়া ইউনিয়নে। দিপংকর ওই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে একটি সফল সন্মেলনে তার ভুমিকা ছিল। পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে শহরে তার ক্লিনইমেজ রয়েছে।  এদিকে কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের সন্তান দিপংকর কান্তি দে জেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হওয়ায় কলকলিয়া ইউনিয়নবাসীর মধ্যে আনন্দের বণ্যা দেখা দিয়েছে। নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য কলকলিয়া ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব,কলকলিয়াস্থ শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন,কলকলিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদ,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম,কামরুল বক্স,কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক মিয়া,সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য,সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দেসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com