1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দক্ষিণ সুনামগঞ্জের জয়কলসে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মহিলা নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ২৬৮ Time View

কাজী জমিরুল ইসলাম মমতাজ::
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের জয়কলস মাদরাসাপাড়া এলাকায় মহা সড়কে ধান শুকানো অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোল নাহার বেগম(৪৫) নামে এক কৃষানী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে জয়কলস গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় বৃস্পতিবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের এক পাশে ধান শুকানো অবস্থায় সুনামগঞ্জ থেকে সিলেট গামী বেপরোয়া গতিতে একটি ট্রাক(সিলেট-ন-১১-১০৩৭) তাঁকে চাঁপা দেয়। এতে গোলনাহার বেগম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় স্থানীয় জনতা ট্রাক চালক বিদ্যুৎ দাস(২০)। সে দিরাই উপজেলার মকসদপুর গ্রামের পুলিং দাসের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ রনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদকে জানান ট্রাক সহ চালককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com