1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দক্ষিন সুরমায় আবাসিক হোটেলে আটকে রেখে তরুণী ধর্ষণ, আটক-২

  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ২৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায় তরুণী ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল  বৃহস্পতিবার দক্ষিণ সুরমার আল-তকদির আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয় হয়েছে।

পুলিশ জানায়,  একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ১১দিন ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার রাত ১০ টায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার জসীম উদ্দিন ও সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৪ জনকে আসামী করা হয়।

জসীম ও  নিয়াজ ছাড়া মামলার অন্য দুই আসামিরা হলেন, হোটেল আল তকদিরের কর্মচারী জাকির ও নূর মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়,  সিলেটের গোয়াইনঘাট থানার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসীম উদ্দিনের। জসীম প্রেম প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়। এখানে তাকে দীর্ঘ ১১ দিন আটকে রেখে জসীম ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com