1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

রাজশাহীতে বজ্রপাতে দুইজন নিহত-২

  • Update Time : বুধবার, ৯ মে, ২০১৮
  • ৩৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর তানোরে বজ্রপাতে পৃথক স্থানে এক কৃষক ও এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবাইল পূর্বপাড়া গ্রামে ও কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামে মাঠে এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কৃষক আনসার আলী (২৯) উপজেলার কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে ও কিশোর সোহাগ আলী (১৫) একই উপজেলার দুবাইল পূর্বপাড়া গ্রামের শামসুদ্দিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার দুবাইল পূর্বপাড়া গ্রামের গভীর নলকূপের (ডিপ) ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহাগ আলী মারা যায়।

বজ্রপাতে আহতরা হলেন- অনিল চন্দ্র সাহার ছেলে আনন্দ কুমার সাহা (৩১) ও একই এলাকার হিরেন চন্দ্র সাহার ছেলে লিটন চন্দ্র সাহা (২৮)।

অন্যদিকে একই সময়ে উপজেলার কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামে মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে আনসার আলী নামে এক কৃষক গুরুতর আহত হন।পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হন অপর দুই কৃষক।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপসহকারী প্রকৌশলী এনামুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় বজ্রপাতে নিহত ওই দুই পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com