1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ব্যারাকেই ঝুলছিল নারী কনস্টেবলের লাশ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের নারী পুলিশ ব্যারাক থেকে ওই তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কনস্টেবলের নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি কুমিল্লা ব্রাহ্মণপাড়া এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আজ সকালে তাসলিমার ডিউটিতে যাওয়ার কথা ছিল। পরে দুপুর ১২টার দিকে ব্যারাকের একজন নারী কনস্টেবল তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে। তিনি বিষয়টি অন্যদের জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে তাসলিমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ছয় মাস আগে এনজিও কর্মী মো. ওয়াসিম মিয়ার সঙ্গে তাসলিমার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমাদের সময়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com