1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

তরুন লীগের নেতাকে বোমা মেরে হত্যা

  • Update Time : সোমবার, ১৪ মে, ২০১৮
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম (৪০) কে বোমা মেরে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম পুলিশ লাইন টালিখোলা এলাকার ফজলুর রহমানের ছেলে। আহত সন্তোষ ঘোষ (৩৬) পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার নারায়ণ ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টায় তারা নতুন খয়ের তলা ভাস্কর্য মোড়ে তরুণ লীগের অফিসে বসে ছিলেন। এ সময় অজ্ঞাত ৯-১০ জন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে সাত-আটটি বোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায় সন্ত্রাসীরা খুব কাছ থেকে মনিরুল ইসলামকে গুলি করে। মনিরুলের বুকে গুলি ঢুকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) আবুল বাসার জানান, ঘটনার পর নতুন খয়েরতলা এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com