1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

পাওনা টাকা চাওয়ায় যুবক খুন

  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পাওনা টাকা চাওয়ায় এক যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলায় হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত যু্বকের নাম হাসান মিয়া (২৫)। সে উপজেলার হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের। ঘটনার পর পুলিশ রাহির মামা রাজনগর উপজেলার লামুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে আজাদ (৪৩)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে হাসামপুরস্থ নিজ দোকানে বসে ছিলেন হাসান। এসময় একই গ্রামের আব্দুস সবুর পুতুলের ছেলে রাহির সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় হাসানের। এর কিছুক্ষন পরই রাহি ধারালো ছুরি নিয়ে এসে হামলা চালায় হাসানের উপর। উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাহি।
গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রাহির মামা আজাদকে আটক করে থানায় নিয়ে যায়।
বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আজাদ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com