1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পিতার বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১৮
  • ২৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাটে বাবার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত শিশু সজীব মিয়ার নানী ধুপরাজী খাতুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার আজ সোমবার সকালে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
নিহত সজীব উপজেলার পশ্চিম পাকুলি গ্রামের সাহেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সংসারের অভাব অনটনের কারণে বছরখানেক আগে সাহেদের স্ত্রী জোসনা বেগম বিদেশ পাড়ি দেন। সেখানে গিয়ে প্রথমে স্বামীর কাছে টাকা পাঠালেও সম্প্রতি তিনি বাবার বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাহেদ আলী তার ছেলে সজীবকে নিয়ে গ্রাম ছেড়ে উপজেলা সদরে সতাং বাজারে বসবাস করতে শুরু করেন।
রোববার বিকেলে সকলের অগোচরে সজীব পুকুরে পড়ে মারা যায়। ঘটনার পর থেকে তার পিতা সাহেদ আলীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিহত সজীবের নানী ধুপরাজী খাতুন জানান, কয়েক মাস ধরে সজীবের মায়ের সাথে সম্পর্ক নেই সাহেদের। তাছাড়া সজীব মারা যাওয়ার পর আর সাহেদকে খোঁজে পাওয়া যাচ্ছে। সুতরাং সেটাই প্রমাণ হয় সাহেদ সজীবে খুন করে পানিতে ফেলে রেখেছে।
চুনারুঘাট থানার উপ পদির্শক (এসআই) আল আমীন জানান, মরহেদ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলেই মূল কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com