1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

পেটের ব্যথা সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::পেটের যন্ত্রণা সইতে না পেরে মাবিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গায় এ ঘটনা ঘটে।

নিহত মাবিয়া বেগম মহিষভাঙ্গা মহল্লার আবদুল মোল্লার স্ত্রী।

এলাকাবাসী জানান, মাবিয়া বেগম বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করেও তার অসুখ ভালো হচ্ছিল না।

মঙ্গলবার ভোর রাতে প্রচণ্ড পেটের ব্যথা সইতে না পেরে সাহরি খাওয়ার পর তিনি তাদের নির্মাণাধীন বাড়ির ছাদে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com