1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও তিনজন।

রোববার সকাল ৬টার দিকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর-কালীতারা কোম্পানিপুর প্রধানসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকালে সোনাপুর-কালীতারা কোম্পানিপুর প্রধানসড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় দগ্ধ হন আরও তিনজন।

তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com