1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

পুকুর থেকে চার শিশুর লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নিখোঁজ হওয়া চার শিশুর লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে চাঁদপুরের হাজীগন্জ উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
সোমবার দুপুরে গোসল করতে গিয়ে ওই চার শিশু নিখোঁজ হয়। নিহত শিশুরা সবাই সাঁতার জানলেও পুলিশ বলছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের শুকু কমিশনার বাড়ির ওয়াসিমের দুই ছেলে রাহুল (১৩) ও শামিম (১১), একই বাড়ির আহসান হাবিবের ছেলে আরাফাত হোসেন রায়হান (১১) এবং শাহরাস্তি উপজেলার বোচ্চা গ্রামের নজরুল ইসলামের ছেলে লিয়ন (১২)।
স্থানীয়রা ও নিহতদের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ৪ শিশু গোসল করতে যায়। গোসল শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজা হয় এবং পরবর্তীতের মাইকিং করা হয়।
শুকু কমিশনার বাড়ির ইউছুফের ছেলে ইব্রাহিম মঙ্গলবার ভোরে ফজর নামাজের ওজু করতে গিয়ে তিন শিশুর লাশ পুকুরে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী দৌড়ে এসে প্রথমে তিনজনের ও পরে একজনের লাশ উদ্ধার করে।
স্থানীয় পৌর কাউন্সিলর শুকু মিয়া জানান, সোমবার দুপুরে শিশুরা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
লাশের সুরতহাল রির্পোটকারী হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪ শিশু পানিতে ডুবে মারা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com