1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা ফেরত দিলেন এক রিকশাচালক

  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেটে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক রিকশাচালক। ৮৫ হাজার টাকা কুড়িয়ে পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফেরত দিয়েছেন টাকার মালিককে। সোমবার নগরীর জিন্দাবাজার এলাকায় টাকা ফেরত দেন বয়োবৃদ্ধ রিকশাচালক নেত্রকোনার আক্তারুজ্জামান। রিকশাচালকের সততায় প্রশংসা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জিন্দাবাজার এলাকার ইত্যাদি ফেব্রিক্সের মালিক তার দোকানের কর্মচারী রুবেলকে দিয়ে সোমবার প্রাইম ব্যাংক থেকে টাকা তোলেন। দুপুর পৌনে ২টার দিকে রুবেল টাকা নিয়ে দোকানে ফেরার পথে তা হারিয়ে ফেলেন। ওই সময় রিকশাচালক টাকা কুড়িয়ে পান। পরে তিনি জিন্দাবাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদের সামনে চলমান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ও উম্মে সালিক রুমাইয়ার কাছে টাকাগুলো জমা দেন। কিছুক্ষণ পর দোকান কর্মচারী বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে টাকা গ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রিকশাচালক আক্তারুজ্জামান টাকা নিয়ে আমাদের কাছে আসেন। তিনি টাকা কুড়িয়ে পেয়েছেন বলে জানান। আমরা গুনে দেখি ৮৫ হাজার টাকা। তখন প্রকৃত মালিক যাতে টাকা পান, সে জন্য টাকার অঙ্ক আমরা গোপন রাখি। এর কিছুক্ষণের মধ্যেই রুবেল নামের এক ব্যক্তি দৌড়ে এসে জানালেন, তার টাকা হারিয়েছে। এখানে রিকশাচালক টাকা পেয়েছেন শুনে তিনি এসেছেন। পরে সবকিছু দেখে ওই টাকাগুলো রুবেলের নিশ্চিত হওয়ার পর তাকে টাকা ফেরত দিই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com