1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হবার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন সিনিয়র ৯ নেতা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৮৫ Time View

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হবার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন সিনিয়র ৯ নেতা।

ঘোষিত কমিটিকে ‘ভারসাম্যহীন’ আখ্যায়িত করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নবগঠিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, সহ সভাপতি শিহাব খান, যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সুহেল রানা, যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুল মজিদ চৌধুরী মুহিব।

পদত্যাগ করা নেতাদের অভিযোগ, ‘কমিটিতে রাজপথের অকুতোভয় সৈনিক ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যারা দীর্ঘ দিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়ে, জেল জুলুম গ্রেপ্তার নির্যাতন সহ্য করে এবং দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।’

‘যারা স্কুলের গণ্ডি পেরুতে পারেনি, ক্যাম্পাস রাজনীতি করেনি, ভারসাম্যহীন, অছাত্র, ছিনতাইকারী, অযোগ্য তাদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে’ বলেও দাবি করেন এইসব নেতারা।

পদত্যাগ করা নেতারা অবিলম্বে এ কমিটিকে বাতিল ঘোষণা করে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদের নিয়ে কমিটি গঠনের আহ্বান জানান। অযোগ্য, অছাত্র, বিবাহিত, চাকুরীজীবী, প্রবাসী, ব্যবসায়ী, ছিনতাইকারীদের সাথে ব্যর্থতার দায়ভার নিতে পারবেন না বলেও জানান তারা।

প্রসঙ্গত, বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটি এবং মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট অনুমোদন দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com