1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সমর্থন পাচ্ছেন না হাসান উদ্দিন সরকার

  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৭৩ Time View

১৫ মে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন একই সাথে সংগঠিত হবার কথা থাকলেও আদালতের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে ২৬ জুন পরিবর্তন করা হয়। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিপুল পরিমান ভোটে জয়লাভ করেন। খুলনায় হেরে বিএনপি মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। ২০ জুন হতে দলটি পুনরায় নির্বাচনের প্রচারনা শুরু করে। নির্বাচনী প্রচারনায় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে ভোট চাইতে দেখা যায়নি কাউন্সিলর প্রার্থীদের। আর এমন ঘটনায় যথেষ্ট নাখোশ হাসান উদ্দিন সরকার।

কি কারণে এবং কেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে কাউন্সিলর প্রার্থীরা ভোট চাইছেননা সে খবর অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীর এক কাউন্সিলর প্রার্থীর কর্মী জানান, খুলনা নির্বাচনের মত গাজীপুরেও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ভরাডুবির আশংকা করছে দলটি। এমন অবস্থায় মেয়র প্রার্থীর জন্যে কাউন্সিলর প্রার্থীরা ভোট চাইলে হীতে বিপরীত হবার সম্ভাবনা আছে। যেহেতু হাসানের জনপ্রিয়তা নিয়ে শংকিত কাউন্সিলর প্রার্থীরা তাই তারা মনে করছেন তার পক্ষে ভোট চাইলে জনগণ হাসানের সাথে সাথে কাউন্সিলর প্রার্থীদেরও ভোট দেয়া থেকে বিরত থাকতে পারেন। তাই মেয়র প্রার্থী হিসেবে কে নির্বাচিত হচ্ছেন এই বিষয় নিয়ে না ভেবে নিজ স্বার্থে কাজ করতেই ইচ্ছুক বিএনপির কাউন্সিলর প্রার্থীরা।

গত ১৯ জুন টঙ্গীর আউচপাড়ায় হাসান উদ্দিনের বাড়ির আঙিনায় টঙ্গীর ১৫টি ওয়ার্ডের বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের নেতাদের নিয়ে সভা হয়। সভা শেষে গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকারের বের হয়ে আসার সময় এক কর্মী তার কাছে গিয়ে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অনুযোগের সুরে অভিযোগ করেন যে, সে নাকি নিজের ভোট নিয়েই ব্যস্ত, ধানের শীষ নিয়ে কোনো কথা বলেন না। টঙ্গীতেই যদি বিএনপির এমন অবস্থা হয় তাহলে তারা কি পারবে পুরো গাজীপুরে এক হয়ে কাজ করতে?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com