1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেট সিটি নির্বাচনে ৯ মেয়রপ্রার্থীর মনোনয়ন দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ২৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ৭ জন ও বুধবার ২ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় মনোনয়নপত্র জমা দান।

মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনে একক প্রার্থী হিসেবে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে বিএনপির সমর্থনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দিলেও বিদ্রোহী হিসেবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক দল জামায়াত ইসলামের সিলেট মহানগরের আমির এহসানুল মাহবুব জুবায়ের পৃথক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও সিপিবি-বাসদের আবু জাফর, ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন, এহসানুল হক তাহের ও মোক্তাদির হোসেন মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিটি করপোরেশনের মোট ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটার আগামী ৩০ জুলাই তাদের পছন্দের প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com