1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত অর্থ ও পরিলল্পনা প্রতিমন্ত্রীর এপিএস হাসনাত ওসমানীতে

  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ২৭৯ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের উন্নয়নের রুপকার বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হুসাইন গতকাল রাত ১০ ঘটিকায় পাগলা বাজারে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই হাসনাত হুসাইনকে কৈতক সরকারী হাসপাতালে নেয়া হয়। কৈতক হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য থাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। ডাক্তার বলেছেন তিনি এখন আশংকা মুক্ত। মঙ্গলবার ওসমানী হাসপাতালের পরিচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর চিকিৎসারর খোঁজ খবর নেন।

এদিকে হাসনাত হুসাইনের দ্রুত সুস্থতা কামনা করেছেন,বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান সমুজ, জহিরুল ইসলামম জহুর,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি তহুর আলী, সাধারন সম্পাদক আতাউর রহমান,জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন,সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হুসেন,জুবেল মিয়া,রাজা মিয়া,সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন,

এছারাও আরও সুস্থতা কামনা করেছেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সুনামগঞ্জের খবরের আলী আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারন সম্পাদক নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,সাধারন সম্পাদক নাইম তালুকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com