1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ২৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::পাবনার বেড়ায় এক যুবক তার মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত তুহিন শেখ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

বুধবার ভোররাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুহিনের মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুন (৪৫)।

পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান জানান, ভোর চারটার দিকে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন ঘুমন্ত অবস্থায় তার মা, ভাই ও খালাকে কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান তুহিন। হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তুহিনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

তুহিনের স্ত্রী রুনা খাতুন পুলিশকে জানিয়েছেন, দুই মাস আগে তার স্বামী টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। তারপর থেকে তুহিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এরপর থেকে সে তুচ্ছ ঘটনায় মানুষের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com