1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

জেলা পুজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার
জেলা পূজা উদ্যাপন পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক স্বপন কুমার দেব’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাশ, শুভব্রত বসু, নারী নেত্রী উষা রায়।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ। সূত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com